মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সাপকে আদর করতে গিয়ে বিপদে তরুণী

রুবেল ভূঁইয়া, স্টাফ রিপোর্টার 

ব্রাজিলে একটি বাগানে পোষ্য সাপকে আদর করতে গিয়ে বিপত্তিতে পড়েছেন কন্টেন্ট ক্রিয়েটর বিয়াট্রিজ লোপেজ। সম্প্রতি এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

সংবাদমাধ্যম দ্য ডেইলি গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, বাগানে বিশাল আকৃতির বোয়েড সাপ আরাম করে রোদ পোহাচ্ছিল। সাপটির কালচে গায়ে ছোপ ছোপ দাগ স্পষ্ট দেখা যাচ্ছিল। ঠিক তখনই বিয়াট্রিজ সাপটিকে আদর করতে যান।

ভিডিওতে দেখা যায়, সাপটি হঠাৎ আক্রমণাত্মক আচরণ দেখায় এবং বিয়াট্রিজের দিকে তেড়ে আসে। আচরণ দেখে তিনি ভয় পেয়ে এক লাফে পিছনে সরে যান। ভয়ের মুহূর্তে তার হাতে থাকা ফোনও পড়ে যায়। পরে সাপ মুখ ঘোরালে তিনি ফোনটি উদ্ধার করতে সক্ষম হন।

নেটিজেনরা ভিডিওটি দেখে উদ্বেগ প্রকাশ করেছেন এবং সাপের সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠ হওয়ার বিষয়ে সতর্কবার্তা দিয়েছেন। এই ঘটনাটি পোষ্য প্রাণী হলেও তার আচরণ কখনো অনিয়ন্ত্রিত হতে পারে, তা মনে করিয়ে দিয়েছে।

ঘটনাটি প্রাণীপ্রেমী এবং পোষ্য মালিকদের জন্য একটি সতর্কবার্তা হিসেবেও ধরা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ