অনলাইন ডেস্ক
ট্রান্সফরমার সংস্কার ও সংরক্ষণ, বৈদ্যুতিক কেবল লাইনের উন্নয়ন এবং গাছপালার শাখা-প্রশাখা কর্তন কাজের জন্য সিলেট নগরের বেশ কয়েকটি এলাকায় আজ বুধবার (১২ নভেম্বর) টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ–২-এর নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
এ সংক্রান্ত আরো পড়ুন:
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নিম্নোক্ত এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে—
- ১১ কেভি শিবগঞ্জ ফিডার: শিবগঞ্জ পয়েন্ট, শিবগঞ্জ সোনারপাড়া, টাইম স্কয়ার ও আশপাশের এলাকা।
- ১১ কেভি উপশহর ফিডার: শাহজালাল উপশহর এ-ব্লক, বাংলাদেশ ব্যাংক কোয়ার্টার, ব্লক–সি, তেররতন, ব্লক–জে-এর ট্রাফিক অফিসসহ সংলগ্ন এলাকা।
তবে কাজের অগ্রগতির ওপর ভিত্তি করে নির্ধারিত সময়ের আগে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু হতে পারে বলে জানিয়েছে পিডিবি।
নির্বাহী প্রকৌশলী আব্দুর রাজ্জাক সাময়িক এই অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের সহযোগিতা কামনা করেছেন।
এর আগে, মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বোরহান উদ্দিন মাজার, শাপলাবাগ, কুশিঘাট, মেন্দিবাগ, মিরাপাড়া, নোয়াগাঁও, সাদাটিকর, মিরেরচক, মুক্তিরচক, মুরাদপুর, টুলটিকর, পীরেরচক ও আশপাশের এলাকায়ও একই কারণে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।








