পথে প্রান্তরে ডিজিটাল ডেস্ক
নওগাঁর বিভিন্ন এলাকায় আগামী দুই দিন ৯ ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বৈদ্যুতিক লাইনের নিকটবর্তী গাছের ডালপালা কর্তনের জন্য বৃহস্পতিবার ও শুক্রবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সোমবার (১০ নভেম্বর) নওগাঁর নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)-এর বিক্রয় ও বিতরণ বিভাগ–২ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিক্রয় ও বিতরণ বিভাগ–২, নেসকো, নওগাঁ দপ্তরের সকল গ্রাহকের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বৈদ্যুতিক লাইনের নিকটবর্তী গাছের ডালপালা কর্তনের কাজের কারণে আগামী ১৩ ও ১৪ নভেম্বর (বৃহস্পতিবার ও শুক্রবার) নিম্নোক্ত এলাকাগুলোতে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
- বৃহস্পতিবার যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না: পাটালীর মোড়, আনন্দনগর, সৃধ্যাপাড়া, চামড়া গুদাম, খাস নওগাঁ, ইদূর বটতলী, খাগড়া এবং ফয়েজ উদ্দীন কলেজ এলাকা।
- শুক্রবার যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না: চকরামচন্দ্র, জেলা পরিষদ পার্ক, বিসিক শিল্প নগরী, মশরপুর, ডাক্তারের মোড় এলাকা, বালুডাঙ্গা বাসস্ট্যান্ড, ডিসি অফিস, আদালত ভবন, এসপি অফিস, জেলখানা ও বরুনকান্দি মোড় এলাকা।
এই সময়ে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে নেসকো কর্তৃপক্ষ।








