লেখক: প্রফেসর শহিদুল ইসলাম, চেয়ারম্যান ২নং বাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদ, চাঁপাইনবাবগঞ্জ
ঊর্বশী তব রক্তিম মুখায়বে সুতীব্র আকুতি
উত্তাল দোলে তরঙ্গ তন্বী দেহে আবদ্ধ তুফানে
জাগায়ে তোলে তমসা বৈশাখের নিশিথ সম্মতি
হৃদয়ে দোলে অমৃত সংগীত স্বাগত সন্ধানে।
শুক্নপক্ষ ভাদ্রের চাঁদ প্রানেতে চলেছে ঝরায়ে
তোমাতে পূর্ণ করিয়া নিশি ধরে অমৃত নেশায়
খুজিয়া ফের হারায়ে অসতর্ক উত্তাল প্রবাহে
নিশ্চিন্ত মনে নির্ভয়ে হৃদয়ের তৃষিত খেলায়।
পথিক সেই পথের মনপ্রান ফাগুন বেলায়
গড়িয়া তুলি স্বপ্নের আনাগোনা রক্তিম গোলাপে
প্রভাতে দেব ফুটায়ে একদা কুসুম সাহারায়
নয়নে দোলে আকুতি কামনার তরঙ্গ বিলাপে
ঊর্বশী এস ফিরে অনুভূতির বাসনা ভেলায়
হৃদয়ের তপ্ত ফাগুনে তন্দ্রাহারা চিত্তের বদ্বীপে।।








