মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আদিবাসী স্বীকৃতির দাবির আড়ালে রয়েছে দেশবিরোধী ষড়যন্ত্র: পিসিসিপি

স্টাফ রিপোর্টার, পার্বত্যাঞ্চলঃ

আদিবাসী স্বীকৃতির দাবির আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)।

রোববার সকালে রাঙামাটি শহরের বনরূপা সিএনজি স্টেশন চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে সংগঠনটি। সমাবেশে বক্তারা প্রশ্ন তোলেন, “পাহাড়িরা আদিবাসী স্বীকৃতি নিতে এত মরিয়া হয়ে উঠেছে কেন?”

বক্তারা দাবি করেন, পার্বত্য অঞ্চলে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীরা আদিবাসী নন; তারা বহিরাগত দেশ থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। ঐতিহাসিক তথ্য অনুযায়ী, এসব জনগোষ্ঠী বার্মা, ভারতের তিব্বত, ত্রিপুরা, মিজোরাম, মঙ্গোলিয়া ও চীনসহ বিভিন্ন দেশ থেকে ১৭৩০ সালের দিকে যুদ্ধের কারণে বিতাড়িত হয়ে এ ভূখণ্ডে আগমন করেন। তাদের লেখা বিভিন্ন গ্রন্থেও বিষয়টি উল্লেখ আছে। অধিকাংশের আদি নিবাস ছিল বার্মা ও বার্মার চম্পকনগরে।

বক্তারা আরও বলেন, বাংলাদেশ সংবিধানের ২৩(ক) অনুচ্ছেদে স্পষ্ট বলা হয়েছে—বাংলাদেশে কোনো আদিবাসী নেই; তারা ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠী হিসেবে স্বীকৃত।

পিসিসিপি রাঙামাটি পৌর শাখার সভাপতি পারভেজ মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক হাবীব আল মাহমুদ। বক্তব্য রাখেন—পিসিসিপি ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক রিয়াজুল হাসান, রাঙামাটি জেলা যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম, প্রচার সম্পাদক ইসমাঈল গাজী এবং পৌর সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম বাবু প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ