কুমিল্লার বুড়িচং উপজেলার মাধবপুর এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে তিন যুবক প্রাণ হারিয়েছেন। বুধবার (২৩ এপ্রিল) ভোরে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন।








