শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

খুলনায় বোমা হামলা ও শিক্ষক হত্যার প্রতিবাদে মানববন্ধন

খুলনা ব্যুরো 

খুলনায় বিএনপি নেতার অফিসে সন্ত্রাসীদের বোমা হামলা ও গুলি করে মাদ্রাসা শিক্ষক ইমদাদুল হক হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

আজ সোমবার (০৩ নভেম্বর) বেলা ১১টায় খানজাহান আলী থানা বিএনপির উদ্যোগে নগরীর ফুলবাড়ীগেট বাসস্ট্যান্ড চত্বরে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান। মানববন্ধন ও সমাবেশে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা।

সমাবেশে বক্তৃতা করেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক হোসেনুজ্জামান হোসেন, চৌধুরী শফিকুল ইসলাম, আবু সাঈদ হাওলাদার আব্বাস, শেখ আব্দুস সালাম, শেখ আলমগীর হোসেন, ইকবাল হোসেন মিজান, শওকত হোসেন হিট্টু, জাহাঙ্গীর হোসেন খোকা, রফিকুল ইসলাম রফিক, কাজী শহিদুল ইসলাম, এমদাদ হোসেন, ফকির রবিউল ইসলাম, মিনা মুরাদ হোসেন, মোহাম্মদ আনোয়ার হোসেন, সেলিম আহমেদ, আজমল হোসেন রুমি, সিকদার আবুল কালাম আজাদ, আতাউর রহমান মোল্লা, পাশা চৌধুরী, শহিদুল ইসলাম সোহেল, শরিফ ওবায়দুর রহমান চয়ন, আল-আমিন হাওলাদার, মেহেদী হাসান বাপ্পি, সিয়াম হোসেন, জিহাদুল ইসলাম, বিল্লাল হোসেন, মাসুম বিল্লাহ, মশিউর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা অবিলম্বে বিএনপি নেতা শেখ মামুনের ওপর বোমা হামলাকারী সন্ত্রাসী এবং শিক্ষক ইমদাদুল হক হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, রোববার রাতে কুয়েট আইটি সড়কে বিএনপি অফিসে বোমা হামলা ও গুলির এ ঘটনা ঘটে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ