অনলাইন ডেস্ক:
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে এক বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২২ জুলাই ২০২৫) কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মারুফ বিন আব্দুল্লাহ, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সোহেল আহমেদ ও মাহবুবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ব্রিকফিল্ড রোড এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে জিআর-৩০৬/১৯, টিআর-৪৩৯/১৯, কোতোয়ালী থানার মামলা নম্বর ৮৯(৩)১৯, পেনাল কোডের ৩৮০ ধারায় এক বছরের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সজল দাশ ওরফে শ্যামল দাশকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে কোতোয়ালী থানা সূত্রে জানা যায়।








