রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

টাঙ্গাইলে ১ হাজার ৬৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাহবুবুর রহমান ডিপটি, স্টাফ রিপোর্টার:

“সচেতন নাগরিকের অঙ্গীকার, প্রকৃতি ও পৃথিবী রক্ষা” — এ স্লোগানে টাঙ্গাইল জেলার ১২টি উপজেলার মোট ১ হাজার ৬৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

১৪ আগস্ট (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১১টায় একযোগে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, মাদ্রাসা, ভোকেশনাল ও টেকনিক্যালসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে চার হাজার বৃক্ষ রোপণের উদ্যোগ নেয়া হয়।

টাঙ্গাইল শহরের বিন্দুবাসিনী বালক উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে একটি কৃষ্ণচূড়া, একটি জারুল ও একটি সোনালু গাছ রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) সঞ্জয় কুমার মহন্ত, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ