সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের ওপর হামলা, আহত ৩ এপিবিএন সদস্য

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের ওপর হামলা, আহত ৩ এপিবিএন সদস্য

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্ব পালনরত এপিবিএন পুলিশের ওপর স্থানীয় দুই যুবকসহ কয়েকজন হামলা চালিয়েছে। এতে এএসআই কামাল, কনস্টেবল রিমন ও আলমগীর আহত হয়েছেন।

ঘটনাটি ঘটে সোমবার সকাল ১০টার দিকে, টেকনাফের উনচিপ্রাং ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে। জানা যায়, একটি সিএনজিতে করে স্থানীয় জিয়াবুল হক ও আব্দুল আমিন ক্যাম্পে প্রবেশ করছিলেন। এ সময় চেকপোস্টে পুলিশের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা পুলিশ সদস্যদের মারধর শুরু করেন। পরে আরও কয়েকজন এসে লাঠি নিয়ে আক্রমণে অংশ নেয় এবং হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।

এপিবিএনের ইনচার্জ মো. মিজানুর রহমান জানিয়েছেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতারে পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ