ব্যুরো চিফ, বরিশাল:
বরিশালের গৌরনদী পৌরসভার ঐতিহ্যবাহী গেরাকুল বেগম আখতারুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের তরুণ সমাজসেবক মরহুম মো. সুমন বেপারীর কুলখানি দোয়া-মিলাদ রবিবার (৩১ আগস্ট) আসরের নামাজের পর অনুষ্ঠিত হয়েছে।
মরহুমের গেরাকুলস্থ নিজ বাড়িতে আয়োজিত দোয়া-মিলাদে উপস্থিত ছিলেন গৌরনদী পৌরসভার সদ্য সাবেক মেয়র আলহাজ মো. আলাউদ্দিন ভুইয়া, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শরীফ মো. জামাল, সাবেক পৌর কাউন্সিলর রেজাউল করিম টিটু, গৌরনদী পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরোয়ার হোসেন পান্নু প্রমুখ। এছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি, গ্রামবাসী, মরহুমের আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীরা কুলখানিতে অংশ নেন।
দোয়া-মোনাজাত পরিচালনা করেন গেরাকুল মিয়াবাড়ি জামে মসজিদের পেশ ইমাম মুফতি মো. আব্দুর রশিদ।

উল্লেখ্য, গত শুক্রবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩৮ বছর বয়সে ইন্তেকাল করেন তরুণ সমাজসেবক সুমন বেপারী। মৃত্যুকালে তিনি মা, দুই ভাই, এক বোন, স্ত্রী ও এক ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
শনিবার সকাল ১০টায় মরহুমের জানাজা শেষে গেরাকুল গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।








