,

পলিটেকনিক শিক্ষার্থীদের নতুন কর্মসূচি: কাফনের কাপড় বেঁধে গণমিছিল

পলিটেকনিক শিক্ষার্থীদের নতুন কর্মসূচি: কাফনের কাপড় বেঁধে গণমিছিল

ছয় দফা দাবিতে আন্দোলনরত দেশের পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর শিক্ষার্থীরা এবার কাফনের কাপড় মাথায় বেঁধে দেশব্যাপী গণমিছিলের ডাক দিয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) জুমার নামাজের পর একযোগে এই কর্মসূচি পালন করা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।

‘কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ’ নামের একটি ফেসবুক পেজ থেকে জানানো হয়, এই মিছিল হবে ১৯৮৭ সালের ঐতিহাসিক কাফন আন্দোলনের অনুকরণে।

এর আগে, বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকের পর শিক্ষার্থীরা জানান, আলোচনায় কোনো সুস্পষ্ট সিদ্ধান্ত বা লিখিত প্রতিশ্রুতি না থাকায় তারা হতাশ। আন্দোলনকারী শিক্ষার্থী প্রতিনিধি মাশফিক ইসলাম বলেন, “মন্ত্রণালয় আমাদের দাবি বাস্তবায়নে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।”

বৈঠকে উপস্থিত ছিলেন কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব রেহানা ইয়াসমিন এবং পলিটেকনিক শিক্ষার্থীদের ১৮ সদস্যের একটি প্রতিনিধি দল।

শিক্ষার্থীদের ছয় দফা মূল দাবি:

১. জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের কোটা বাতিল ও তাদের অবৈধ পদোন্নতি বাতিলসহ সংশ্লিষ্টদের শাস্তি।
২. ডিপ্লোমা কোর্সে বয়সসীমা নির্ধারণ, মানসম্মত কারিকুলাম চালু ও ইংরেজি মাধ্যমে শিক্ষা চালু।
৩. ডিপ্লোমা পাসদের অধিকার সংরক্ষণের দাবিতে নিম্ন পদে নিয়োগের বিরুদ্ধে ব্যবস্থা।
৪. কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রশাসনিক পদে কারিগরি শিক্ষিত জনবল নিয়োগ নিশ্চিতকরণ।
৫. স্বতন্ত্র ‘কারিগরি ও উচ্চশিক্ষা’ মন্ত্রণালয় এবং সংস্কার কমিশন গঠন।
৬. টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় স্থাপন ও উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ।

এই আন্দোলনের মাধ্যমে শিক্ষার্থীরা কারিগরি শিক্ষার মর্যাদা রক্ষার পাশাপাশি নিজেদের ন্যায্য দাবি আদায়ে আরও সংগঠিত ও দৃঢ় মনোভাব দেখাচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ