শনিবার, ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

বরিশালে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা

ব্যুরো চীফ, বরিশাল :

ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ-উৎসব আর বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে বরিশালে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর লাইন রোডের মুখে অনুষ্ঠানের উদ্বোধন করেন শ্রী বিজয় কৃষ্ণ দে।

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে নগরীর লাইন রোডের সামনে থেকে দেশ ও জাতির মঙ্গল কামনায় বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে হিন্দু সম্প্রদায়ের ভক্তবৃন্দ নানা সাজে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।

একই দিন বরিশালের গৌরনদীতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গৌরনদী উপজেলা পূজা উদ্‌যাপন কমিটির আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরী।

মঙ্গল শোভাযাত্রা বের হওয়ার পূর্ব মুহূর্তে উপজেলা পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি দুলাল রায় দুলুর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন গৌরনদী মডেল থানার ওসি তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, পৌর নাগরিক কমিটির সভাপতি জহুরুল ইসলাম জহির, প্রভাষক রাজা রাম সাহাসহ অন্যান্যরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ