,

মেঘনা সেতুতে ট্রাক উল্টে তিন ঘণ্টা যানজট, দুর্ভোগে যাত্রীরা

মেঘনা সেতুতে ট্রাক উল্টে তিন ঘণ্টা যানজট, দুর্ভোগে যাত্রীরা

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা সেতুর উপর একটি মালবাহী ট্রাক উল্টে যাওয়ার ঘটনায় প্রায় তিন ঘণ্টা ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। এর ফলে ঢাকামুখী লেনে প্রায় আট কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, যা চরম ভোগান্তিতে ফেলে যাত্রী ও চালকদের।

শুক্রবার (১৮ এপ্রিল) ভোর ৬টার দিকে দুর্ঘটনাটি ঘটে। জানা গেছে, ট্রাকটির একটি চাকা খুলে গেলে সেটি উল্টে যায় এবং ট্রাকে থাকা রডগুলো সড়কের উপর ছড়িয়ে পড়ে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভবেরচর হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. শওকত হোসেন জানান, ঘটনার পর সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

এ সময় এক যাত্রীবাহী বাসের চালক আমির আলী বলেন, “ভবেরচর বাসস্ট্যান্ড পার হতেই ভয়াবহ যানজটে পড়েছি।”
আরেক পিকআপ চালক সিরাজুল ইসলাম জানান, “শুনেছি সেতুর উপর একটি ট্রাক উল্টে গেছে, দেড় ঘণ্টা ধরে একই জায়গায় আটকে আছি।”

পরবর্তীতে সকাল সাড়ে ৯টার দিকে দুর্ঘটনাকবলিত ট্রাকটি অপসারণ করা হয়। তারপর ধীরে ধীরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে বলে জানান হাইওয়ে পুলিশের কর্মকর্তা শওকত হোসেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ