নিজস্ব প্রতিনিধি:
রাঙামাটি শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) রাঙামাটি জেলা কমিটির অভিষেক অনুষ্ঠান ও প্রতিনিধি সম্মেলন। বৃহস্পতিবার (১৭ জুলাই) আয়োজিত এই অনুষ্ঠানে নবনির্বাচিত জেলা সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিমের সঞ্চালনায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত জেলা সভাপতি মোঃ সোলায়মান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিসিএনপির চেয়ারম্যান কাজী মোঃ মজিবর রহমান। প্রধান আলোচকের বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব ও সাবেক মেয়র মোঃ আলমগীর কবির। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি ও সদ্য বিদায়ী জেলা সভাপতি মোঃ শাব্বির আহমেদ, খাগড়াছড়ি জেলা সভাপতি লোকমান হোসাইন, কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য মাওলানা আবুবকর ও আবদুল কাইয়ুম, এবং মহিলা পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোরশেদা আকতার।
অনুষ্ঠানে পিসিএনপির ছাত্র পরিষদ, মহিলা পরিষদসহ জেলার সকল উপজেলা কমিটির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
বক্তারা তাঁদের বক্তব্যে পার্বত্য অঞ্চলের স্থায়ী শান্তি, উন্নয়ন এবং জাতিগত সম্প্রীতির জন্য সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
নবগঠিত জেলা কমিটির এই অভিষেক অনুষ্ঠানে সংগঠনের ভ্রাতৃত্ব, ঐক্য এবং আগামীর কর্মপরিকল্পনার বিষয়গুলো আলোচনায় উঠে আসে।








