,

রাঙ্গামাটির মাইনিবাজারে অগ্নিকাণ্ডে ১১টি ঘর পুড়ে গেছে

স্টাফ রিপোর্টার, পার্বত্যাঞ্চল:

রাঙ্গামাটির লংগদু উপজেলার বিখ্যাত বাণিজ্যিক কেন্দ্র মাইনিমুখ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দোকান ও ঘরসহ ১১টি স্থাপনা পুড়ে গেছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে এই ঘটনা ঘটে।

মাইনিমুখ এলাকায় হোটেল নিশার পাশে আগুন লেগে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, লঞ্চঘাটের একটি হোটেল থেকে আগুনের সূত্রপাত হলেও কীভাবে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি।

আগুন লাগার খবর পেয়ে লংগদু ফায়ার সার্ভিস ও লংগদু জোনের সেনাবাহিনীর একটি দল আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুনে দুটি হোটেল, দুটি কুলিং কর্ণার, একটি মুদি দোকান এবং পেছনে থাকা কয়েকটি বাসা পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস কর্মীরা জানিয়েছেন, ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পরই ক্ষতির পরিমাণ জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ