শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সখীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে চার ঘন্টার ব্যবধানে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ৭টায় উপজেলার বেড়বাড়ী, ৯টায় সখীপুর থানার গেট সংলগ্ন এলাকায় এবং ১০টায় উপজেলার কুতুবপুর এলাকায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, সকাল ৭টায় উপজেলার নলুয়া-টাঙ্গাইল সড়কের বেড়বাড়ি এলাকায় ট্রাক চাপায় মামুন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত মামুন টাঙ্গাইল সদর উপজেলার এনায়েতপুর গ্রামের মো. আবুল কাশেমের ছেলে। সে ময়মনসিংহের ভালুকা উপজেলার একটি প্রতিষ্ঠানে চাকরি করতো। সে রাতে কাজ শেষ করে ছুটি নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে সখীপুর উপজেলার বেড়বাড়ী এলাকায় পৌঁছালে অজ্ঞাত ট্রাকচাপায় তিনি ঘটনাস্থলেই মারা যান।

এদিকে সকাল ৯টায় সখীপুর থানার সামনে একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দিলে জয়েন উদ্দিন (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়। তিনি মির্জাপুর উপজেলার পেকুয়া গ্রামের মৃত. ওসমান গনির ছেলে। তিনি বাড়ি থেকে সখীপুর উপজেলার কচুয়া গ্রামে আত্মীয়ের বাড়ি যাওয়ার সময় ট্রাক চাপায় নিহত হন।

অন্যদিকে উপজেলার কুতুবপুর এলাকায় সিএনজি চাপায় আবুবকর (৪৫) নামের এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার কচুয়া গ্রামের আলী হোসেনের ছেলে। তিনি বাড়ি থেকে অটোভ্যান নিয়ে জেলার ঘাটাইল উপজেলার জোড়দিঘী এলাকায় মাছের জন্য যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়ে মারা যান।

সখীপুর থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন জানান, কোন অভিযোগ না থাকায় লাশ গুলো ময়নাতদন্ত ছাড়াই পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ