,

সখীপুরে জামায়াত নেতা গ্রেফতারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে জামায়াত নেতা মনিরুজ্জামান খানকে ভূমি দখলের মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাত ৮ টায় সখীপুর প্রেসক্লাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী সখীপুর উপজেলা শাখা এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সখীপুর উপজেলা শাখা জামায়াতে আমির অধ্যাপক আল-আমিন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা শাখার এসিট্যান্ট সেক্রেটারি সফিকুল ইসলাম খান, বাসাইল উপজেলা শাখা জামায়াতে আমির আফজাল হোসেন, সখীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মনিরুজ্জামানসহ দলটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

এর আগে একইদিন সন্ধায় জামায়াত নেতা মনিরুজ্জামানের মুক্তির দাবিতে সখীপুর তালতলা চত্বতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সখীপুর উপজেলা শাখা বিক্ষোভ মিছিলের আয়োজন করে। বিক্ষোভ মিছিল শেষে বক্তারা বলেন, ভূমি দখলের মিথ্যা মামলায় জামায়াত নেতা মনিরুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, বন বিভাগের করা মামলায় সোমবার (২ ডিসেম্ভর) রাতে জামায়াত নেতা মনিরুজ্জামানকে গ্রেফতার করে পুলিশ।

স্থানীয় বন কর্মকর্তা (বিট অফিসার) এ.কে.এম সাফেরুজ্জামান বলেন, নলুয়া বিটের বিসি বাইদ মৌজার সিএস দাগ নং-১৪০২ এ প্রায় ৪০০ শতাংশ বনভূমি বেদখল হয়েছে। খান মোহাম্মদ মনির সংরক্ষিত বনের শাল গজারি গাছ কেটে ঘর নির্মাণ করলে তাঁর বিরুদ্ধে বন আইনে মামলা করা হয়েছে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকির হোসেন জামায়াত নেতা মনিরুজ্জামানের গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ