,

সখীপুরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় বিভিন্ন উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক:

সখীপুরে ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগণের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) সকালে উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এসব উপকরণ বিতরণ করা হয়। এ সময় উপজেলার ১৩৩ জন দরিদ্র শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ, ১৬ জন দরিদ্র বেকার নারীর মাঝে সেলাই মেশিন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার সামগ্রী (ক্রিকেট ও ফুটবল), ৩০ জন কৃষকের মাঝে কৃষি উপকরণ, ১০টি দরিদ্র পরিবারের মাঝে টিউবওয়েল, ১৫ জন প্রতিবন্ধীকে হুইলচেয়ার এবং ১৫ জন দরিদ্র নারীর মাঝে গবাদি পশু বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রনি। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাজমুস সামা, উপজেলা কৃষি কর্মকর্তা নিয়ন্তা বর্মন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খোরশেদ আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হারুন অর রশিদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওয়াশিম, একাডেমিক কর্মকর্তা আনোয়ার হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ