রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সড়ক দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধ

সড়ক দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধ

গাজীপুরের বাঘের বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় এক শ্রমিক নিহত হওয়ার প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন গোল্ডেন রিফিট গার্মেন্টস্ লিমিটেড কারখানার শ্রমিকরা।

বুধবার (১২ মার্চ) সকাল ৮টার দিকে তাঁরা প্রথমে বিক্ষোভ শুরু করেন এবং কিছুক্ষণ পর মহাসড়ক অবরোধ করেন।

আন্দোলনরত শ্রমিকদের দাবি, কারখানার শ্রমিক জান্নাতুল ফেরদৌস তামান্না (৩২) তাঁর অসুস্থ সন্তানের কারণে মঙ্গলবার রাত ৯টার দিকে এপিএম মতিউর রহমানের কাছে ছুটি চান। তবে তিনি ছুটি না দিয়ে তামান্নার পরিচয়পত্র রেখে তাঁকে বিদায় করে দেন। পরে তামান্না বাড়ি ফিরে যান। বুধবার সকালে কারখানায় আসার পথে সকাল ৫টা ৪০ মিনিটে তিনি সড়ক দুর্ঘটনায় নিহত হন।

এ ঘটনার প্রতিবাদে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে ট্রাকচালককে গ্রেপ্তার ও দোষীদের শাস্তির দাবি জানান। পাশাপাশি নিহতের পরিবারের জন্য ক্ষতিপূরণ ও ভরণপোষণের ব্যবস্থার দাবিও তোলেন।

ঘটনাস্থলে শিল্পপুলিশের সদস্যরা উপস্থিত রয়েছেন। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, শ্রমিকদের সঙ্গে আলোচনা করে তাঁদের মহাসড়ক থেকে সরে যেতে অনুরোধ করা হচ্ছে

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ