মঙ্গলবার, ১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আওয়ামী লীগ নেত্রীর স্বামী ও ছেলের বিরুদ্ধে হামলার অভিযোগ

ব্যুরো চীফ, বরিশাল

বসতবাড়ির জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে হিন্দু পরিবারের ওপর হামলার ঘটনা ঘটেছে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। এ ঘটনায় রবিবার (৩০ নভেম্বর) দিবাগত রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ঘটনাটি বরিশালের গৌরনদী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড লাখেরাজ কসবা গ্রামের।

সোমবার (পহেলা ডিসেম্বর) সকালে ওই গ্রামের বাসিন্দা দশরথ দাস অভিযোগ করে বলেন, বসতবাড়ির দুই শতক জমি নিয়ে প্রতিবেশী আওয়ামী লীগ নেত্রী সালমা আক্তার ছবির স্বামী আহাদুল ইসলামের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

তিনি আরও বলেন, ওই জমি দখলের জন্য বিভিন্ন সময়ে আমাদের ওপর হামলার চেষ্টা চালিয়ে আসছে আহাদুল।

তারই ধারাবাহিকতায় রবিবার কোনো কারণ ছাড়াই জমি দখলের জন্য আহাদুল এবং তার স্ত্রী ছবি আক্তার, ছেলে সিয়াম ও ভাতিজা নাদিম আমাদের ওপর অতর্কিত হামলা চালায়।

হামলায় চারজন আহত হয়েছে। গুরুতর আহত দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে আহাদুল ইসলামের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগ করা হলেও তার ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

লিখিত অভিযোগপ্রাপ্তির সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি মো. তারিকুল ইসলাম জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ