শনিবার, ১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বিএনপির কার্যালয় উদ্বোধন

ব্যুরো চীফ, বরিশাল

বরিশালের গৌরনদী উপজেলা ও পৌর বিএনপির নবনির্মিত কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় গৌরনদী বাসস্ট্যান্ডে প্রধান অতিথি হিসেবে কার্যালয়ের উদ্বোধন করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শফিকুর রহমান শরীফ স্বপন, সাবেক আহ্বায়ক জাকির হোসেন শরীফ, জেলা উত্তর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইয়েদুল আলম সেন্টুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ