ব্যুরো চীফ, বরিশাল:
বরিশালের গৌরনদী উপজেলার ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মো. আল-আমিনের একমাত্র আয়ের উৎস মুদি দোকানটি রাতের আঁধারে ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। এতে নিঃস্ব হয়ে পড়েন তিনি।
অগ্নিকাণ্ডের পর গত রবিবার ঘটনাস্থল পরিদর্শন করে ভুক্তভোগীকে সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ। সেই ধারাবাহিকতায় শুক্রবার (৮ আগস্ট) দুপুরে জামায়াতের পক্ষ থেকে মো. আল-আমিনকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
সহায়তা প্রদানকালে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আলহাজ হাফেজ মাওলানা কামরুল ইসলাম খানসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।








