ব্যুরো চীফ, বরিশাল:
“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” শ্লোগানকে সামনে রেখে বরিশালের হিজলা উপজেলায় সোমবার (১৮ আগস্ট) সকাল থেকে শুরু হয়েছে সপ্তাহব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনের বিভিন্ন অনুষ্ঠান।
জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটি হিজলা উপজেলা শাখার আয়োজনে বেলা এগারোটার দিকে র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন হিজলা উপজেলা নির্বাহী অফিসার মো. ইলিয়াস সিকদার। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলমের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব, হিজলা থানার ওসি আমিনুল ইসলাম, নৌ-পুলিশের ইনচার্জ গৌতম চন্দ্র মণ্ডল, জাতীয় মৎস্যজীবি সমিতির আহ্বায়ক শাহজাহান রেজা, উপজেলা যুবদলের আহ্বায়ক দেওয়ান সালাউদ্দিন রিমন প্রমুখ।
সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পেশাজীবী সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় জেলেরা উপস্থিত ছিলেন।








