মঙ্গলবার, ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

আইনজীবীদের নিয়ে কটূক্তি : সাবেক এমপির বিরুদ্ধে মামলা

ব্যুরো চীফ, বরিশাল

বরিশালে আইনজীবীদের নিয়ে কটূক্তির প্রতিবাদে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

রোববার (৯ নভেম্বর) দুপুরে সাইবার ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেছেন বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাদিকুর রহমান লিংকন।

মামলাটি আমলে নিয়ে আদালত পরবর্তী আদেশের জন্য রেখেছেন।

আরও পড়ুন:

https://potheprantore.com/bangladesh/barisal/%e0%a6%86%e0%a6%87%e0%a6%a8%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ac%e0%a7%80-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%83%e0%a6%96/

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী নাজমুল হাসান।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ৫ নভেম্বর বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের একটি জনসভায় মেজবাহ উদ্দিন ফরহাদ প্রকাশ্যে আইনজীবীদের উদ্দেশে অশালীন ও কটূক্তিমূলক বক্তব্য প্রদান করেন।

তিনি বক্তব্যে আইনজীবীদের ‘টাউট-বাটপার’ আখ্যা দিয়ে তাদের পেশাগত সম্মান ও মর্যাদায় আঘাত করেছেন।

তার এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আইনজীবী সমাজসহ সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

এ সংক্রান্ত ভিডিও:

https://www.facebook.com/share/v/1GpqR3f9rn/

এ ঘটনার প্রতিবাদে পরদিন (৬ নভেম্বর) বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি, সম্পাদকসহ সকল আইনজীবী সংবাদ সম্মেলনের মাধ্যমে ওই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

সভায় ফরহাদকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

পরে ৭ নভেম্বর ফরহাদ বরিশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তার ওই বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেন।

তবে আইনজীবী নেতারা সেই ক্ষমা গ্রহণ না করে আদালতের মাধ্যমে ন্যায়বিচার পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাদিকুর রহমান লিংকন বলেন, একজন সাবেক সংসদ সদস্য ও দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে তার এমন দায়িত্বজ্ঞানহীন বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি পেশাজীবীদের সম্মান ক্ষুণ্ন করেছেন। তাই আদালতের দ্বারস্থ হয়েছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ