শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

আবাসিক হোটেল থেকে পুরুষ সঙ্গীসহ মাহিয়া মাহি আটক

ব্যুরো চীফ, বরিশাল:

বরিশাল নগরীর একটি আবাসিক হোটেল থেকে পুরুষ সঙ্গীসহ সমালোচিত টিকটকার মাহিয়া মাহিকে আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

বুধবার (২৭ আগস্ট) দিবাগত মধ্যরাতে নগরীর পোর্ট রোড এলাকার হোটেল রোদেলা থেকে তাকে থানায় নেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে নগরীর বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। এসময় হোটেল রোদেলার একটি কক্ষে স্বামী-স্ত্রী পরিচয়ে অবস্থানরত অবস্থায় মাহিয়া মাহি ও এক পুরুষ সঙ্গীকে পাওয়া যায়। একইসাথে তাদের সহযোগী আরও এক তরুণীকেও আটক করা হয়।

সূত্র জানায়, স্বামী-স্ত্রী পরিচয় দিলেও মাহিয়া মাহি বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি। এ কারণে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাদের কোতোয়ালি মডেল থানায় নিয়ে যাওয়া হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, “হোটেল রোদেলা থেকে দুইজন তরুণী ও একজন ছেলেকে থানায় আনা হয়েছে। এর মধ্যে স্বামী-স্ত্রী পরিচয় দেওয়া ব্যক্তিদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।”

অন্যদিকে, মাহিয়া মাহি পুরুষ সঙ্গীসহ আটক হওয়ার খবর ছড়িয়ে পড়লে সাংবাদিকরা হোটেল প্রাঙ্গণে উপস্থিত হন। এ সময় মাহিয়া মাহি ও তার সহযোগীরা সাংবাদিকদের প্রতি ক্ষিপ্ত প্রতিক্রিয়া দেখান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ