ব্যুরো চীফ, বরিশাল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন পেলে এবং বরিশাল-১ আসনের (গৌরনদী-আগৈলঝাড়া) জনগণ তাকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করলে সকল হাট-বাজারের খাজনা মওকুফ করার ঘোষণা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আবদুস সোবহান।
তিনি বলেন, “এসব হাট-বাজার থেকে সরকার যে রাজস্ব পায়, তা আমি ব্যক্তিগতভাবে পরিশোধ করব।”
গত ১ সেপ্টেম্বর বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেলে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে গৌরনদী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন।
তার এই বক্তব্য বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে নির্বাচনী এলাকার ব্যবসায়ী মহল ও সুশীল সমাজে ব্যাপক প্রশংসার ঝড় ওঠে।








