সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আমি খারাপ লোক হলে আমাকে কেউ ভোট দিবেন না-ইঞ্জিনিয়ার সোবহান

ব্যুরো চীফ, বরিশাল

আমি যদি সন্ত্রাস, চাঁদাবাজ কিংবা মাদক বিক্রেতাদের সেল্টারদাতা হই। আমার দ্বারা যদি কেউ মনে কস্ট পেয়ে থাকেন, আমি যদি দলের সাথে বেঈমানী কিংবা বিশ্বাস ঘাতকতা করে থাকি। আমার মাধ্যমে যদি কারো কোন ক্ষতি হয়।

তাহলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমাকে যদি দল মনোনয়ন দিয়েও থাকেন আপনারা আমাকে ভোট দিবেন না।

এভাবেই চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে কথাগুলো বলেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আবদুস সোবহান।

শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের দরগাহ বাড়ি বাসষ্ট্যান্ডে তারেক রহমান ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে গণসংযোগ শেষে অনুষ্ঠিত পথসভায় ওয়ান ইলেভেন থেকে বিগত পতিত সরকারের সময়ে নেতাকর্মীদের নিয়ে রাজপথে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে একাধিকবার হামলা ও অসংখ্য মামলায় কারাবরণকারী ক্লিন ইমেজের নেতা ইঞ্জিনিয়ার আবদুস সোবহান আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে সকলের প্রতি আহবান করেন।

এসময় আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলা বিএনপি এবং তার সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ