ব্যুরো চীফ, বরিশাল
দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বরিশালের বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুল হাসান সোহাগ ওরফে রাঙা সোহাগকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
রবিবার (৫ অক্টোবর) দিবাগত রাতে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক মো. ওসমান গণির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
দলীয় একাধিক সূত্রে জানা গেছে, স্থানীয় যুবলীগ কর্মী রেজভী মুন্সীর সঙ্গে সোহাগের ইয়াবা সেবনের একটি ভিডিও ফাঁসের পর তাকে স্বেচ্ছাসেবক দলের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক মো. ওসমান গণি জানান, তারা ওই ভিডিওর তদন্ত করে সত্যতা পেয়েছেন। পরে দলীয় ফোরামের সিদ্ধান্ত অনুযায়ী সোহাগকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।








