,

ইয়াবা সেবনের ছবি ভাইরাল : বিএনপি নেতার পদ স্থগিত

ব্যুরো চীফ, বরিশাল

ইয়াবা সেবনের ছবি ভাইরাল হওয়ায় বিএনপি নেতা অলিউল শরীফ অলির দলীয় পদ স্থগিত করা হয়েছে। তিনি (অলি) বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।

চাঁদপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন স্বপন ও সাধারণ সম্পাদক মো. শাহিন হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শুক্রবার (১০ অক্টোবর) দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে—সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে চাঁদপাশা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক অলিউল শরীফ অলির ৮ নম্বর ওয়ার্ড বিএনপির পদ স্থগিত করা হয়েছে। ইউনিয়ন এবং ওয়ার্ড বিএনপি ও এর সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীদের তার (অলি) সঙ্গে সকল প্রকার যোগাযোগ থেকে বিরত থাকার জন্য বলা হয়েছে। পাশাপাশি অলিউল শরীফ অলি জাতীয়তাবাদী দল বিএনপির চলমান কোনো কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক অলিউল শরীফ অলির ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ