সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ব্যুরো চীফ, বরিশাল

জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে পুরস্কার বিতরণ করা হয়েছে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে গৌরনদী উপজেলা পর্যায়ে উপজেলা পরিষদের হলরুমে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহিম।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও গৌরনদী প্রেসক্লাবের আহ্বায়ক জহুরুল ইসলাম জহির, উপজেলা ছাত্রদলের সভাপতি রুবেল গোমস্তাসহ অন্যান্যরা।

শেষে প্রধান অতিথি জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ী কোমলমতি হাফেজদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ