ব্যুরো চীফ, বরিশাল
এইচএসসি পরীক্ষার ঘোষিত ফলাপলে বরিশাল শিক্ষাবোর্ডে কমেছে পাসের হার।
গত বছর বরিশাল শিক্ষাবোর্ডে পাসের হার ছিল ৮১ দশমিক ৮৫ শতাংশ।
এবছর পাসের হার ৬২ দশমিক ৫৭ শতাংশ।
যার মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৬৭৪ জন শিক্ষার্থী।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০ টার দিকে ফলাফলের পরিসংখ্যান ঘোষণা করেন বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো: ইউনুস আলী সিদ্দিকী।
এক পরিসংখ্যান রিপোর্টে জানা গেছে, এ বছর পরীক্ষায় শিক্ষা বোর্ডের আওতাধীন বিভাগের ছয় জেলার মোট ৩৪৯ টি কলেজ থেকে ৬১ হাজার ৪৮১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল।
এরমধ্যে ছাত্র ২৯ হাজার ৯১ জন এবং ছাত্রী ৩২ হাজার ৩৯০ জন।
আর মোট ১৪৪ টি কেন্দ্রে পরীক্ষা হয়েছিল। এরমধ্যে পাস করেছে ৩৭ হাজার ৬৬ জন।
সূত্রমতে, গত বছরের চেয়ে এবার পাশের হার ও জিপিএ-৫ এর সংখ্যা কমেছে।








