বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

একটি গ্রুপ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা চালাচ্ছে : অ্যাডভোকেট সরোয়ার

ব্যুরো চীফ, বরিশাল

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক হুইপ অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেছেন— বিএনপি সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখে। একটি গ্রুপ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা চালাচ্ছে। তাদের এই চেষ্টাকে আমরা রুখে দেব।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল নগরীর সনাতন ধর্মাবোলম্বীদের মাঝে উপহার স্বরূপ নিজস্ব অর্থায়নে শাড়ি বিতরণের পূর্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেছেন— ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটের মাধ্যমে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র ও জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে।

বরিশাল নগরীর মথুরনাথ পাবলিক স্কুল মাঠে পাঁচ শতাধিক সনাতন ধর্মাবোলম্বীদের মাঝে বরিশাল-৫ (সদর) আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার নিজ হাতে হিন্দু ধর্মাবোলম্বীদের হাতে এই উপহার তুলে দিয়েছেন।

এসময় বিএনপির নেতাকর্মী ছাড়াও বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মানিক লাল মুখার্জী, মহানগর হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি আলবার্ট রিপন বল্লভ, সাধারণ সম্পাদক নিমন কানু শাহাসহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ