ব্যুরো চীফ, বরিশাল:
লিভার, পরিপাকতন্ত্র ও মেডিসিন বিশেষজ্ঞ, বরিশালের উজিরপুর উপজেলার হস্তিশুন্ড গ্রামের কৃতিসন্তান এবং বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গ্যাস্ট্রো লিভার বিশেষজ্ঞ ডা. মশিউর রহমান গ্যাস্ট্রোএন্টারোলজি বিষয়ে এমডি ডিগ্রি অর্জন করায় সংবর্ধিত হয়েছেন।
শুক্রবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বরিশালের উত্তর জনপদের ঐতিহ্যবাহী বেসরকারি এবি সিদ্দিক জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে হাসপাতালের সম্মেলন কক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে হাসপাতালের চেয়ারম্যান মো. আনিসুর রহমান, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সহ-সম্পাদক ও দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার খোকন আহম্মেদ হীরা, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ খন্দকারসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।








