,

কাঁদা রাস্তায় নিজস্ব অর্থায়নে বালুর বস্তা : প্রশংসিত বিএনপি নেতা

ব্যুরো চীফ, বরিশাল:

বরিশালের গৌরনদীতে ভারি বর্ষণে কর্দমাক্ত হয়ে চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়া সড়কে নিজস্ব অর্থায়নে বালুর বস্তা ফেলে ভরাট করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন প্রবাসী বিএনপি নেতা নজরুল ইসলাম বুলবুল।

বিএনপি নেতা বুলবুল মাহিলাড়া ইউনিয়নের পশ্চিম বেজহার গ্রামের সাবেক ইউপি সদস্য আবু সাইদ চোকদারের ছেলে এবং সৌদি আরব পূর্বাঞ্চল শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি।

শনিবার (৯ আগস্ট) দুপুরে সরেজমিনে দেখা গেছে, ভারি বর্ষণের কারণে মাহিলাড়া ইউনিয়নের পশ্চিম শরিফাবাদ গ্রামের একটি মাটির রাস্তা কর্দমাক্ত হয়ে চলাচলের সম্পূর্ণ অযোগ্য হয়ে পড়েছে। বিষয়টি স্থানীয়রা প্রবাসী বিএনপি নেতা বুলবুল চোকদারকে জানালে তিনি নিজস্ব অর্থায়নে ওই রাস্তায় বালুর বস্তা ফেলে ভরাটের উদ্যোগ নেন।

স্থানীয় বাসিন্দা ও ছাত্রদল নেতা কায়েস আহমেদ ও জোবায়ের সিকদার জানান, শতাধিক পরিবার, একটি স্কুল ও একটি মাদ্রাসার শিক্ষার্থীদের একমাত্র মাটির রাস্তাটি কর্দমাক্ত হয়ে চলাচলের অযোগ্য হয়ে গিয়েছিল। খবর পেয়ে প্রবাসী বিএনপি নেতা বুলবুল চোকদার নিজ অর্থায়নে বালুর ব্যবস্থা করেন।

পরবর্তীতে শনিবার (৯ আগস্ট) দিনব্যাপী স্থানীয় বাসিন্দা ও ছাত্রদলের কর্মীরা স্বেচ্ছাশ্রমে কাঁদা রাস্তায় বালুর বস্তা ফেলে রাস্তাটি চলাচলের উপযোগী করে তোলেন।

উল্লেখ্য, এর আগেও বিএনপি নেতা নজরুল ইসলাম বুলবুল চোকদার পূর্ব বেজহার গ্রামের একটি কর্দমাক্ত রাস্তায় নিজস্ব অর্থায়নে বালু ভরাট করে প্রশংসা কুড়িয়েছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ