,

কৃষকদল নেতা হত্যা মামলার আসামি র‍্যাবের অভিযানে গ্রেপ্তার

ব্যুরো চীফ, বরিশাল

বরিশালের বানারীপাড়া উপজেলার চাঞ্চল্যকর কৃষকদল নেতা হত্যা মামলার প্রধান আসামি তুহিন হাওলাদারকে (৫০) গ্রেপ্তার করেছে র‌্যাব-৮ এর সদস্যরা।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাবের মিডিয়া সেল সূত্রে জানা যায়, গোয়েন্দা তৎপরতার ভিত্তিতে ওইদিন ভোরে বরিশাল র‌্যাব-৮ এর সদর কোম্পানি এবং র‌্যাব-৮ এর ভোলা ক্যাম্পের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে ভোলার দৌলতখান থানার উত্তর জয়নগর এলাকা থেকে আত্মগোপনে থাকা তুহিন হাওলাদারকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত তুহিন বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের করফাকর গ্রামের মৃত সামসুল হক হাওলাদারের ছেলে। তিনি সৈয়দকাঠি ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক আবদুল লতিফ (৫৫) হত্যা মামলার প্রধান আসামি। তুহিনকে বানারীপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব সূত্রে আরও জানা যায়, গত রবিবার (২৮ সেপ্টেম্বর) নিহত আবদুল লতিফের স্ত্রী পারভীন বেগম বাদী হয়ে উপজেলার করফাকর গ্রামের তুহিন হাওলাদার, তার শ্বশুর দেলোয়ার হোসেন ঘরামীসহ নয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে বানারীপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

বানারীপাড়া থানার ওসি (তদন্ত) শতদল মজুমদার জানিয়েছেন, এ হত্যা মামলার এজাহারভুক্ত অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর বিকেলে করফাকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বসে সাবেক আওয়ামী লীগ কর্মী ও বর্তমানে জামায়াতের কর্মী পরিচয়দানকারী দেলোয়ার হোসেন ঘরামীর সাথে রাজনৈতিক নানা বিষয় নিয়ে কৃষকদল নেতা আবদুল লতিফের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে দেলোয়ার হোসেন ঘরামী, তার মেয়ে জামাতা তুহিন হাওলাদারসহ অন্যান্য আসামিদের বেধড়ক মারধরে গুরুতর আহত হন আবদুল লতিফ। স্থানীয়রা তাকে উদ্ধার করে বানারীপাড়া উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ