সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

খাটের ওপর পড়ে ছিল রাজমিস্ত্রির মরদেহ

ব্যুরো চীফ, বরিশাল:

বরিশালের বানারীপাড়া উপজেলায় তালাবদ্ধ ভাড়াটিয়া বাসা থেকে রাজ্জাক হাওলাদার (৫০) নামের এক রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে বৃহস্পতিবার সকালে তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) রাত সাড়ে নয়টার দিকে বানারীপাড়া উপজেলার সদর ইউনিয়নের মাছরং গ্রামে এ ঘটনা ঘটে। মৃত রাজ্জাক হাওলাদার উজিরপুর উপজেলার সোনারবেগুন গ্রামের বাসিন্দা। তিনি মাছরং গ্রামে মৃত খালেক আকনের একতলা বাড়িতে একা ভাড়া থাকতেন। তার গ্রামের বাড়িতে স্ত্রী ও তিন মেয়ে বসবাস করেন। মাঝে মাঝে তারা বানারীপাড়ায় তার কাছে বেড়াতে আসতেন।

স্থানীয়রা জানান, দুদিন ধরে রাজ্জাককে দেখতে না পেয়ে প্রতিবেশীরা খোঁজখবর নেন। পরে জানালার কাচ ভেঙে তারা ভেতরে তাকিয়ে দেখেন, খাটের ওপর বিছানায় তিনি মৃত অবস্থায় পড়ে আছেন। সঙ্গে সঙ্গে তারা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে প্রথমে বিল্ডিংয়ের কলাপসিবল গেটের তালা এবং পরে ভেতর থেকে বন্ধ দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।

বানারীপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শরিফুল ইসলাম বলেন, মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মৃত্যুর রহস্য উদঘাটনের জন্য মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ