,

খাবারের সন্ধানে এসে জালে আটকা মেছোবাঘ

ব্যুরো চীফ, বরিশাল

বরিশাল নগরীর রূপাতলী বটতলা এলাকায় একটি পুকুরে মাছ খেতে এসে পুকুরের পাড়ের চারপাশে মাছ রক্ষায় দেয়া জালে আটকা পরেছে একটি মেছো বাঘ।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে স্থানীয়রা মেছো বাঘটি আটকে বেঁধে রেখে খবর দিয়েছেন বন বিভাগকে।

সেখান থেকে খবর পেয়ে ওয়াইল্ড লাইফ এনিমেল রেসকিউ টিম মেছোবাঘটি উদ্ধার করেছে।

টিমের প্রতিষ্ঠাতা জজ মিয়া তালুকদার বলেন, বন জঙ্গল ও ধানক্ষেত না থাকায় খাবার সংকটে পড়েছে মেছোবাঘ।

খাবারের সন্ধানে বটতলা এলাকার একটি পুকুরে পাড়ে এসে বাঘটি আটকা পরেছে।

তখন স্থানীয়রা মেছো বাঘটি আটকে শিকল ও রশি দিয়ে বেঁধে রাখে। এতে মেছোবাঘটি হিংস্র হয়ে উঠে। মুক্ত হওয়ার জন্য ছোটাছুটি করতে গিয়ে শিকল ও লাইলনের রশিতে বাঘটির পা কেটে গিয়েছে।

তিনি আরও বলেন, ভেটেনারী সার্জনের মাধ্যমে চিকিৎসা সেবা দিয়ে মেছো বাঘটি বন বিভাগে রাখা হয়েছে। সুস্থ হলে বাঘটিকে অবমুক্ত করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ