শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

গণতন্ত্রকে নির্বাসন থেকে ফিরিয়ে আনতে হবে: ইঞ্জিনিয়ার সোবহান

ব্যুরো চীফ, বরিশাল:

জনগণের অধিকার আদায়, দুঃখ-কষ্ট লাঘব, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং বহুদলীয় গণতন্ত্রের ধারা পুনঃপ্রতিষ্ঠা করাই এখন বিএনপির মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল-১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসনের মনোনয়নপ্রত্যাশী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান।

তিনি বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের মানুষের মুক্তির লক্ষ্যে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন। বিগত সরকারের আমলে গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে। এখন গণতন্ত্রকে নির্বাসন থেকে ফিরিয়ে আনার সময় এসেছে।”

সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত আনন্দ শোভাযাত্রা শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ড থেকে শোভাযাত্রা শেষে গৌরনদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় ইঞ্জিনিয়ার সোবহান আরও বলেন, “জাতীয়তাবাদী আদর্শে জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব সুরক্ষা এবং বহুদলীয় গণতন্ত্র স্থায়ী রূপ দিতে বিএনপি সবসময় অঙ্গীকারবদ্ধ।”

তিনি আরও বলেন, “আইনের শাসন, মতপ্রকাশের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা হলে দীর্ঘদিনের গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের আত্মদান সার্থক হবে।”

গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল আউয়াল লোকমান।

সভায় প্রধান বক্তা ছিলেন তরুণ রাজনীতিক পারভেজ সোবহান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গৌরনদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. শাহে আলম ফকির, আগৈলঝাড়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. মাহাবুবুল ইসলাম, সাবেক সহসভাপতি আনোয়ার সাদাত তোতা, বিএনপি নেতা মো. নজরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আবদুল মালেক আকন, আগৈলঝাড়া উপজেলা যুবদলের সভাপতি শোভন রহমান মনির, গৌরনদী উপজেলা যুবদলের সভাপতি মনির হাওলাদার, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. জামাল হাওলাদার, জেলা উত্তর যুবদলের যুগ্ম সম্পাদক রাশেদুল ইসলাম টিটন, জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি এসএম হীরা প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ