শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

গুম হওয়া পরিবারের সদস্যদের মানববন্ধন

ব্যুরো চীফ, বরিশাল:

গুম হয়ে যাওয়া ব্যক্তিদের স্মরণে ও তাদের সন্ধানের দাবিতে বরিশালে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে শনিবার দুপুরে মানবাধিকার সংগঠন অধিকারের আয়োজনে নগরীর সদর রোডস্থ বিবির পুকুর পাড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে গুম হওয়া ব্যক্তিদের দ্রুত ফেরত দেওয়ার দাবি জানান তাদের স্বজনরা। ঘণ্টাব্যাপী এই কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন ২০১২ সালে গুম হওয়া বরিশাল নগর ছাত্রদল নেতা ফিরোজ খান কালু ও মিরাজ খানের মা ফিরোজা বেগমসহ অন্যান্য ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

বক্তারা বলেন, গুম হওয়ার এক যুগ পার হলেও আজও নিখোঁজদের কোনো সন্ধান মেলেনি। “তারা জীবিত না মৃত, তাও আমরা জানি না। এদিকে ভুক্তভোগী পরিবারের সদস্যরা চরম কষ্টে দিন কাটাচ্ছেন, কিন্তু তাদের খবর কেউ রাখছে না।”

তারা দ্রুত সময়ের মধ্যে গুম হওয়া ব্যক্তিদের ফেরত দেওয়ার দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ