,

গোলাপ দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করল ছাত্রদল

ব্যুরো চিফ, বরিশাল

গোলাপ ফুল, রাষ্ট্র কাঠামো মেরামতে তারেক রহমান ঘোষিত ৩১ দফার লিফলেট, কলম ও চকলেট দিয়ে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কলেজ শাখার নেতাকর্মীরা।

ছাত্রদলের নেতাকর্মীদের এ ব্যতিক্রমধর্মী আয়োজন সর্বমহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে বরিশালের উত্তর জনপদের ঐতিহ্যবাহী গৌরনদী উপজেলার মাহিলাড়া ডিগ্রি কলেজ ক্যাম্পাসে।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল গোমস্তার সার্বিক সহযোগিতায় মঙ্গলবার সকাল ১০টায় কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করেন কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন— জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক কায়েস আহমেদ, উপজেলা ছাত্রদলের সদস্য জোবায়ের আল মাহমুদ, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. সাহেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক নাঈম সন্যমত, কলেজ ছাত্রদলের সভাপতি সজিব শিকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক তুফান সিকদার, সাংগঠনিক সম্পাদক পুষ্পা আক্তার, ক্রীড়া সম্পাদক নাহিদ ইসলামসহ অন্যান্যরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ