ব্যুরো চীফ, বরিশাল:
বরিশালের গৌরনদীতে বেগম শামচুন নাহার মেমোরিয়াল স্কলারশিপের উদ্যোগে গৌরনদী ও কালকিনি উপজেলার ছয়টি মাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার টরকী বন্দর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মিলনায়তনে এ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ম.স.ম আরিফ। ভার্চুয়ালে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ ফিরোজ শাহ।
বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালে যুক্ত হন ড. মো. ফয়েজ শাহ। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির এবং গৌরনদী প্রেসক্লাবের প্যানেল আহ্বায়ক মো. গিয়াস উদ্দিন মিয়া।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক ব্রজেন্দ্র নাথ বিশ্বাস, সুপার মো. সিদ্দিকুর রহমান, সহকারী প্রধান শিক্ষক মো. রুহুল আমীন, সহকারী শিক্ষক মো. আনোয়ার হোসেন, মো. আব্দুল হাই, গীতা রানী বিশ্বাস, মো. আব্দুল মালেক ও হোসাইন আমজাদ প্রমুখ।
শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।








