শনিবার, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

গৌরনদীতে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের যোগদান

ব্যুরো চীফ, বরিশাল

বরিশাল জেলার প্রবেশদ্বার গৌরনদী উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার হিসেবে মো. ইব্রাহীম যোগদান করেছেন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা কার্যালয়ে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। এসময় নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহীমকে ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সেকেন্দার শেখ, উপজেলা প্রকৌশলী মো. অহিদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল, গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

জনগুরুত্বপূর্ণ গৌরনদী উপজেলায় যোগদান করা নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম সততা, নিষ্ঠা ও স্বচ্ছতার সঙ্গে সরকারি সেবা প্রদানের প্রত্যয় ব্যক্ত করে সবার সহযোগিতা কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ