শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

গৌরনদী পৌরসভার প্রথম প্রশাসকের আজ নবম মৃত্যুবার্ষিকী

ব্যুরো চীফ, বরিশাল

বরিশালের ঐতিহ্যবাহী প্রথম শ্রেণীর গৌরনদী পৌরসভার প্রথম প্রশাসক ও নির্বাচিত প্রথম চেয়ারম্যান মরহুম গোলাম সরোয়ার ফারুকের আজ সোমবার (১৭ নভেম্বর) নবম মৃত্যুবার্ষিকী।

গৌরনদী উপজেলা সদরের আশোকাঠী গ্রামের বাসিন্দা গোলাম সরোয়ার ফারুক ১৯৭১ সালে দেশমাতৃকার টানে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে বীরত্বের ভূমিকা পালন করেন।

স্বৈরাচারী এরশাদবিরোধী আন্দোলনে তিনি ছিলেন একজন অগ্রসৈনিক। ১৯৯৮ সালে গৌরনদী পৌরসভা ঘোষণার পর তিনি প্রথম পৌর প্রশাসক হিসেবে নিয়োগ পান।

পরবর্তীতে নির্বাচনের মাধ্যমে তিনি পৌরসভার প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়া তিনি গৌরনদী উপজেলা বিআরডিবির একাধিকবার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।

সামাজিক ও রাজনৈতিক জীবনে তিনি গৌরনদীর আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রেখেছেন। ফলশ্রুতিতে গোলাম সরোয়ার ফারুক সমাজসেবায় বিশেষ অবদান রাখায় একাধিকবার সম্মাননা পেয়েছেন।

মরহুম গোলাম সরোয়ার ফারুকের বিদেহী আত্মার মাগফিরাত কামনার জন্য পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ