সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

গৌরনদী পৌরসভার সাবেক কমিশনার জয়নাল খন্দকার আর নেই

ব্যুরো চীফ, বরিশাল

বরিশালের গৌরনদী পৌরসভার প্রথম পরিষদের সদস্য (কমিশনার) ও বীর মুক্তিযোদ্ধা মো. জয়নাল খন্দকার (৯০) বার্ধক্যজনিত কারণে শুক্রবার সন্ধ্যায় গৌরনদী বন্দরস্থ নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি চার ছেলে, তিন মেয়ে ও অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

আগামীকাল শনিবার সকাল ৯টায় মরহুমের প্রথম জানাজা থানা মসজিদ প্রাঙ্গণে এবং সকাল সাড়ে ১০টায় কালনা গ্রামের নিজ বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, ব্যবসায়ী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ