শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

চোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তার

ব্যুরো চিফ, বরিশাল

বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া বাজারের একটি মোটরসাইকেল গ্যারেজে র‌্যাব-৮ এর সদস্যরা অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেলসহ দুইজনকে গ্রেপ্তার করেছেন।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় গ্রেপ্তারকৃতদের গৌরনদী মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—গৌরনদী উপজেলার দক্ষিণ বিজয়পুর এলাকার সালেক সরদারের ছেলে জহিরুল ইসলাম রনি এবং মাহিলাড়া এলাকার রনজিত মণ্ডলের ছেলে খোকন মণ্ডল। এর মধ্যে খোকন মণ্ডল মাহিলাড়া বাজারের মোটরসাইকেল মেকানিক।

রাজবাড়ীর পাংশা এলাকা থেকে মোটরসাইকেল চুরির ঘটনায় দায়ের করা মামলার সূত্র ধরে র‌্যাব-৮ এর সদস্যরা শনিবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন।

গৌরনদী মডেল থানার ডিউটি অফিসার এসআই মো. আমির হোসেন জানিয়েছেন, আটককৃতদের বিরুদ্ধে পাংশা থানায় মামলা দায়ের থাকায় তাদেরকে পাংশা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ