বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

চোরের গাড়িচাপায় যুবক নিহত, আহত ২

ব্যুরো চীফ, বরিশাল

বরিশালের উজিরপুরে চোরের গাড়ির ধাক্কায় সাগর মোল্লা (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৯ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে উজিরপুর উপজেলার নতুন শিকারপুর এলাকার বেপারী বাড়ির সামনে।

নিহত সাগর মোল্লা উজিরপুরের সাকরাল গ্রামের মোহাম্মদ জাহাঙ্গীর মোল্লার ছেলে।

স্থানীয়রা জানান, সাকরাল গ্রামের আনিছ হাওলাদারের একটি গরু ও বাছুর চুরি করে অজ্ঞাত চোরেরা ট্রাকযোগে পালানোর চেষ্টা করছিল। বিষয়টি জানতে পেরে গ্রামবাসীরা হাইওয়ে সড়কে চোরদের গতিরোধের চেষ্টা করে।

এ সময় ট্রাকচালক দ্রুতগতিতে গাড়ি চালিয়ে ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। এতে সাগর মোল্লা ঘটনাস্থলেই নিহত হন এবং নাঈম হাওলাদার ও কাউসার হাওলাদার গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুস সালাম বলেন, “এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ