,

ছেলেকে মাদ্রাসায় রেখে পরকীয়া প্রেমিকের সঙ্গে পালালো মা

ব্যুরো চিফ, বরিশাল:

বরিশালের গৌরনদী উপজেলার সরিকল গ্রামে সাত বছরের একমাত্র ছেলেকে মাদ্রাসায় রেখে পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছেন এক নারী। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

প্রবাসী মিরাজ শরীফ জানান, তিনি ও তাঁর মা দীর্ঘ ১৬ বছর ধরে কর্মসূত্রে দুবাইতে বসবাস করছেন। নয় বছর আগে একই বংশের সিরাজ শরীফের মেয়ে শান্তা আক্তার মনি (২৭)-কে তিনি সামাজিকভাবে বিয়ে করেন। তাদের সংসারে আয়ান ইসলাম নামে সাত বছরের এক ছেলে রয়েছে।

চলতি বছরের ৯ জুন দেশে ফেরার পর মিরাজ জানতে পারেন, মোবাইল ফোনের মাধ্যমে শান্তার সঙ্গে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার মাইজপাড়া গ্রামের আরিফুল ইসলামের পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। একাধিকবার তারা কুয়াকাটা ও বরিশালের আবাসিক হোটেলে রাতযাপনও করেছেন। পরবর্তীতে বিষয়টি উভয় পরিবারের উপস্থিতিতে মীমাংসা হয় এবং শান্তা লিখিত মুচলেকা দেন যে আর কখনও এমন করবেন না। এরপর স্বাভাবিকভাবেই সংসার চলছিল।

তবে গত ৭ আগস্ট সকালে শান্তা ছেলেকে সরিকল বন্দরের একটি মাদ্রাসায় দিয়ে বাড়ি ফেরেননি। পরে দুপুরে তিনি তাঁর বাবা সিরাজ শরীফকে ফোন দিয়ে জানান, তিনি বর্তমানে আরিফুলের সঙ্গে মুন্সীগঞ্জে আছেন এবং যেন খোঁজাখুঁজি না করা হয়।

পরে মিরাজের বাড়িতে তল্লাশি চালিয়ে চার ভরি স্বর্ণালংকার, নগদ ৬০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিখোঁজ পাওয়া যায়। এ ঘটনায় মিরাজ গৌরনদী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

শান্তা আক্তারের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করেও তার মোবাইল বন্ধ থাকায় যোগাযোগ করা যায়নি। একইভাবে তাঁর বাবা সিরাজ শরীফকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ