শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

জনগণের ভোটেই নির্ধারিত হবে ভবিষ্যৎ সরকার: আমীর খসরু

ব্যুরো চীফ, বরিশাল:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “আমি অনির্বাচিত সরকারের ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না। আমার কোনো প্রত্যাশাও তাদের কাছে নেই। এটা একটি সাময়িক সরকার। আমরা অপেক্ষা করছি একটি নির্বাচিত সরকারের জন্য।”

তিনি বলেন, জনগণ যদি বিএনপিকে সমর্থন দেয়, তার প্রস্তুতি তারা আগেভাগেই নিচ্ছেন। যাতে প্রথম দিন থেকেই বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ানো যায়।

শুক্রবার (২৯ আগস্ট) সকালে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে বরিশাল বিভাগীয় ব্যবসায়ী ফোরামের আয়োজনে ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “সবাই নির্বাচনের অপেক্ষায় আছে। নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। এ নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্র পুনঃপ্রবর্তিত হবে। বাংলাদেশের মানুষ তাদের মনের কথা বলতে পারবে। জনগণ তাদের প্রতিনিধি ও সরকার নির্বাচিত করতে পারবে, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি করবে। জনগণের ভোটের মাধ্যমেই নির্ধারিত হবে ভবিষ্যৎ সরকার।”

তিনি আরও বলেন, “বিএনপি অর্থনীতিকে গণতন্ত্রায়নের প্রক্রিয়ার অংশ হিসেবে প্রতিটি বিভাগে যাচ্ছে। অর্থনীতি আগে কিছু সীমিত লোকের হাতে, কিছু গোষ্ঠীর হাতে ছিল। আমরা চাই অর্থনীতি সাধারণ মানুষের কাছে পৌঁছে যাক।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ