,

জমি রেজিস্ট্রি করতে জাল ওয়ারিশ দাখিল

ব্যুরো চীফ, বরিশাল

বরিশালের গৌরনদী উপজেলায় জমি রেজিস্ট্রির কাজে জাল ওয়ারিশ সনদ দাখিলের ঘটনায় সংশ্লিষ্ট দলিল লেখককে শোকজ করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করে দলিল লেখকরা কর্মবিরতি পালন করেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার সাব-রেজিস্ট্রি অফিসে।

বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী সাব-রেজিস্ট্রার জহিরুল হক বলেন, গত রবিবার খাঞ্জাপুর এলাকার একটি জমি রেজিস্ট্রির জন্য দলিল লেখক কাজী বিপ্লব হোসেন প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করেন। তবে জমির ওয়ারিশ সনদপত্র দেখে তার সন্দেহ হয়।

পরে খোঁজ নিয়ে দেখা যায়, সনদপত্রটি জাল। এ ঘটনায় দলিল লেখক বিপ্লব হোসেনকে শোকজ করা হয় এবং দুই দিনের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়।

এ ঘটনার পর ক্ষুব্ধ হয়ে মঙ্গলবার এবং বুধবার দুপুর পর্যন্ত দলিল লেখকরা কর্মবিরতি পালন করেন। এ বিষয়ে শোকজপ্রাপ্ত দলিল লেখক কাজী বিপ্লব হোসেনের মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি কোনো মন্তব্য না করে ফোনটি দলিল লেখক সমিতির সভাপতি কাওসার হোসেনের হাতে তুলে দেন।

কাওসার হোসেন বলেন, “খাঞ্জাপুর এলাকার হারুন-অর-রশিদ নামের এক ব্যক্তি বিপ্লব হোসেনের কাছে ওই জাল ওয়ারিশ সনদ দাখিল করেছিলেন, যা তিনি নিজেও সাব-রেজিস্ট্রি অফিসে এসে স্বীকার করেছেন। এরপরও বিপ্লবকে দুই দিনের জন্য দলিল লেখা বন্ধ রাখতে এবং শোকজ করা হয়। বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছিল, যা ইতিমধ্যেই সমাধান হয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ